News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-21, 10:19am




ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে মিলিত হয়। বর্ণাঢ্য এ র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক সাহেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, মাসুম পারভেজ, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, এরশাদ হোসেন সোনা, সাজেদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, বুলবুল আহমেদ, সাহেব আলী, হাসানুজ্জামান লিসান, টোকন মল্লিক প্রমুখ। আরটিভি