News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-05, 5:32pm




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য জানান।

এর আগে, ১৪ দলীয় জোটের তিন নেতার সঙ্গে বৈঠকে বসেন আমু। ওই তিন নেতা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।