News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

অবরোধ সফল করতে নিপুণের নেতৃত্বে মিছিল

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-03, 12:20pm

image-250306-1701579242-fdea38ae31c2ef4fd9d5e81901946d1d1701584437.jpg




রাজধানীর পরীবাগ এলাকায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির পরিবার ও কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

রোববার (২ ডিসম্বের) সকালে ৪৮ ঘণ্টা অবরোধের শুরুতে এ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি হাতিরপুলের মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে আরও অংশ নেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল, যুবদল নেতা অ্যাডভোকেট শাহিন রহমান, আরমান হোসেন, সেলিম মোল্লা, ছাত্রদল নেতা শাহরুখসহ নেতাকর্মীরা।