News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-12, 12:12pm

resize-350x230x0x0-image-215504-1678598489-35d8551e83d2efb2f65ad8dff74ed9221678601557.jpg




ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ মার্চ) সকাল ১০টায় গুলশানের এবি টাওয়ারে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।

শামসুদ্দিন দিদার বলেন, সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি এবিসি হাউজে প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।