News update
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     

ইউএনও-ডিসি মনে হয় দেশটার মালিক : এমপি দবিরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-03, 9:13am

resize-350x230x0x0-image-210231-1675357193-1-993fbefc29d550ade398545a40c013261675394020.jpg




সরকারি কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, ইউএনও এবং ডিসির কার্যক্রম দেখে মনে হয় তারাই দেশটার মালিক।

তিনি বলেন, আমরা ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি। একটা কম্বল, সরকারি ত্রাণ পর্যন্ত আমরা দিতে পারি না।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-২ আসনের এই সংসদ সদস্য বলেন, আমাদের এলাকার ইউএনও-ডিসি মনে হয় দেশটার মালিক। অনেক এলাকায় তাদেরই রাজত্ব। তারা যা করেন, সেটাই চলে। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই।

দবিরুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের ভাবটা এমন যেন তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে। আমরা কিছু চাইলে, কোন কাজ করতে বললে, কোন লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। আমরা তাদের কাছে অবাঞ্চিত ব্যক্তি। তথ্য সূত্র আরটিভি নিউজ।