News update
  • PM Orders Proper Use of Public Money for National Interest     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     
  • Global trade reaches record $35 trillion despite conflicts     |     
  • Attack on Riyadh airport kills 12, injures over 300: Saudi     |     
  • Dhaka ranks 6th most polluted city     |     

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তীব্র নিন্দা ও ক্ষোভ

রাজনীতি 2026-10-11, 8:55pm

20260813_101220-6b1a279a8f233adb053b01209a431d191791731481.jpg

Saiful Huq, GS, Biplabi Workers Party.



সিন্ডিকেট ভেঙে দিয়ে  প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত প্রার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অব্যবস্থাপনা এবং হুট করে পরীক্ষা বাতিলের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশেও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি প্রমাণ করে যে, রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা পুরোনো দুর্নীতি ও সিন্ডিকেটের অশুভ চক্র এখনো সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটগুলো যুবসমাজের স্বপ্ন ও ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলছে।'

বিবৃতিতে সাইফুল হক বলেন, দেশের দূর দূরান্ত থেকে চরম আর্থিক কষ্ট ও মানসিক চাপ সহ্য করে হাজার হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ঢাকায় এসে পরীক্ষা কেন্দ্রে যোগ দিয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় ওএমআর শিট কেড়ে নিয়ে পরীক্ষা স্থগিত করার ঘটনা তরুণদের সাথে চরম নির্মমতা ও তামাশার সমতুল্য। এই অদক্ষতা, অবহেলা ও অপরাধের দায় কোনোভাবেই চাকরিপ্রার্থীদের ওপর চাপানো যায় না।

নির্বাচিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, 'অবিলম্বে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এই প্রশ্নফাঁস ও দুর্নীতির সাথে যুক্ত  সিন্ডিকেটসমূহ গুঁড়িয়ে দিতে হবে। এর সাথে জড়িত রাঘববোয়াল ও চক্রের সব সদস্যকে চিহ্নিত করে দ্রুত  গ্রেফতার  ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বেকার যুবসমাজ ও জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভের চরম মূল্য সরকারকে দিতে হবে।'

তিনি অবিলম্বে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা  বাতিলের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের গ্রেপ্তার, বেকার পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং চাকরিপ্রার্থীদের রাজধানীমুখী হয়রানি বন্ধ করতে ভবিষ্যতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরীক্ষার কেন্দ্র সম্প্রসারণের জোর দাবি জানান। - প্রেস বিজ্ঞপ্তি