News update
  • UN Declares International Day to Eliminate Child Marriage     |     
  • 32-year-old Bangladeshi-American plans a cotton warehouse in Ctg     |     
  • Govt's 180 days good start; Oppositoon Road March unhelpful      |     
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     

কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-09-05, 11:02pm

img_20260905_223012-3f3c58556afc8c423f466c61e8593b871788627764.jpg




দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সরকারপ্রধান এই হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশের বহু মানুষ বিদ্যুৎ-জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে, আমরা সেটি অস্বীকার করছি না। যেহেতু বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, সেজন্য বিএনপি এ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কিছু সময়ের প্রয়োজন রয়েছে। কিন্তু বিএনপি এমনভাবেই কর্মপরিপরিকল্পনা গ্রহণ করছে যে, ভবিষ্যতে আবারও বিশ্বে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এবং সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে জ্বালানি সংকটে পড়তে না হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানির কারণে মানুষের সাময়িক এই ভোগান্তির জন্য দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন তিনি।

সরকারপ্রধান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যাগুলোর কারণে আজকে দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে। কিন্তু আমরা অজুহাত হিসেবে এটি বলতে চাই না, বরং অজুহাত না দিয়ে আমরা মানুষের কাছে বাস্তবতা তুলে ধরতে চাই। সেই সঙ্গে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে দেশের মানুষকে ভবিষ্যতে এই সমস্যায় না পড়তে হয়।

তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য দেশকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করা। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখা। বর্তমান সময়েও আমরা দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি। কারণ, এই গণতন্ত্রের জন্যই আমাদের শত শত, হাজার হাজার নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছে। একইসঙ্গে আমরা একটি মানবিক রাষ্ট্রও তৈরি করতে চাই। আমরা এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে রাজনৈতিক দলের হোক কিংবা সাধারণ একজন নিরপেক্ষ মানুষ, প্রত্যেকে তাদের বক্তব্য তুলে ধরতে পারে।

তিনি বলেন, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি- স্বৈরাচারের সময়ের হোক বা অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই আমরা কখনো বলছি না, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই বিভ্রান্তি তৈরির মাধ্যমে তারা দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি ছড়িয়ে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই- অবশ্যই দেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, অবশ্যই আমরা গণতন্ত্রের ধারা সমুন্নত রাখব। গণতন্ত্রের যেসব নীতি-নৈতিকতা রয়েছে, আমরা সেগুলো রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় অবশ্যই দেশের আইনে বলে দেয়া আছে কীভাবে অরাজকতাকে কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে হবে।