News update
  • Relatives hold cremations without bodies for Nepal’s missing flood victims     |     
  • Dhaka ranks 13th among cities with worst air quality on Sunday     |     
  • Dhaka South now worst dengue-hit municipality with 39 deaths     |     
  • Putin renew talks with US envoys at the Kremlin to end Ukraine war     |     
  • US strikes 3 Iranian oil tankers saying warships were targeted      |     

শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-09-05, 9:46am

796852343_1035523332646267_2243187631630596368_n_1-27e19a1bddea3d556cc22abea056fee91788579964.jpg




গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম ‘লংমার্চ’ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই লংমার্চ শুরু হয়।

এর আগে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ১১ দলের নেতারা। সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টায় প্রায় এক হাজারের বেশি গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হয়। এতে পূর্বনির্ধারিত ব্যক্তিরাই নির্ধারিত গাড়িতে অংশ নেন।

১১ দলীয় ঐকের এই লংমার্চে পথে চারটি পথসভা হবে। এরপর সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লং মার্চে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।