News update
  • Bangladesh, Iran Speakers Discuss Bilateral Ties     |     
  • 40 Killed as Bus Plunges Into Ravine in Pakistan     |     
  • Budget steps help stabilize prices of essential commodities     |     
  • Bangladesh likely to face flooding in July-August     |     
  • China open to other countries for economic corridor: Envoy Yao Wen     |     

শাহআলী মাজারসহ বিভিন্ন মাজারে হামলা বিশ্বে ইসলামের বিরুদ্ধে ভুল বার্তা যাবে

-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

রাজনীতি 2026-05-18, 12:18am

islami-buddhijibi-front-2d1d6df3c3f99e2705e0f4560d5acdd91779041913.jpg

Islami Buddhijibi Front.



রাজধানীর শাহ আলী মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহসুফি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী। তিনি বলেন, মাজারে হামলা শুভ লক্ষণ নয়। কেননা কোন মাজারে যদি শরীয়তবিরোধী কোন কার্যক্রম চলে তা বন্ধের জন্য প্রশাসনের সহায়তা নেয়া যেতে পারে। তা না করে বিভিন্ন অজুহাতে মাজারে হামলা ইসলামের বিরুদ্ধে অশুভ ইঙ্গিত। এতে করে বিশ্বে ইসলামের বিরুদ্ধে ভুল ম্যাসেজ যাবে। আর ভুল ম্যাসেজ গেলে ইসলাম সম্পর্কে দেশ-বিদেশে বিরুপ ধারণা সৃষ্টি হবে। তিনি বলেন, ইসলামবিরোধী কোন অশুভ শক্তির ইঙ্গিত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

শাহসুফি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী বলেন, গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। অবিলম্বে দোষী ব্যক্তির কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

আজ রোববার গণম্যাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শাহসুফি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী আরও বলেন, অভিযোগ আছে বিভিন্ন মাজারে গাঁজার আসর জমে, মদের আড্ডা বসে এবং অসামাজিক কর্মকান্ডের খবরও পাওয়া যায়। কিন্তু এগুলো বন্ধের দায় প্রশাসনের, মাজারে শায়িত অলিআউলিয়ার নয়। তাই যেমনিভাবে মাজারে হামলা বন্ধ হওয়া উচিত সেইসাথে মাজারে অনৈসলামীক কার্যক্রম বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। - প্রেস বিজ্ঞপ্তি