News update
  • July Museum to Inspire Fight for Democracy: Speaker     |     
  • Trump Says Mideast Ceasefire Near Collapse     |     
  • Economy in ‘Painful’ Investment Phase, Says Khosru     |     
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     

বিজেপি নেতাদের মুসলিমবিরোধী উসকানি বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ দরকার

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

রাজনীতি 2026-05-12, 6:47pm

speakers-at-the-majlis-e-sura-meeting-of-islami-andolan-bangladesh-in-dhaka-on-tuesday-afcdcdcb5ad602480411d2225018bcb81778590077.jpg

Speakers at the Majlis-e-Sura meeting of Islami Andolan Bangladesh in Dhaka on Tuesday



উগ্রবাদী বিজেপি নেতাদের মুসলিমবিরোধী উসকানি বন্ধে আন্তর্জাতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

 তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দকে মুসলিম ও বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপির জয়লাভে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। কিন্তু দেশপ্রেমিক ঈমানদার জনতা বাংলাদেশ প্রশ্নে কোন ছাড় দেবে না। দেশের বিরুদ্ধে হামলা আসলে কেউ বসে থাকবে না। বাংলাদেশের তিন দিকে ভারত সীমান্তে বিজেপি সরকার থাকায় আগামীতে সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির শঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি, সে কারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উসকানি শুরু হয়েছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়সহ ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় এক কোটি মানুষ নানা ধরনের নিগ্রহের করে বাংলাদেশ পুশইন করার চেষ্টা করছে। সেখানে প্রতিনিয়ত মুসলমানদের বাড়ি-ঘর, দোকান-পাট ধ্বংস করছে। মুসলমানদের পিটিয়ে হত্যার মত ঘটনা ঘটছে।  - প্রেস বিজ্ঞপ্তি