News update
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     
  • Dhaka Ranks 7th Among World’s Most Polluted Cities on Thursday      |     
  • Document: Two Bangladeshis Executed After Detention in 2023     |     
  • Global Warming May Exceed 1.5°C, but Recovery Is Possible     |     

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-10-22, 3:11pm

nuseibeh-a4604f89230584e426a88eac604f2f951792660261.jpg




জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে দেশটির বিশেষ দূত লানা নুসেইবেহ। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম মনোনয়ন দেওয়ার পর তিনি এই প্রার্থিতার কথা জানান।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিজের প্রার্থিতা ঘোষণা করে লানা নুসেইবেহ এক বিবৃতিতে বলেন, আমি আমার পেশাগত জীবনের একটি বড় সময় জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত কাজে কাটিয়েছি। সংকল্পবদ্ধ কূটনীতি কী অর্জন করতে পারে, তা আমি নিজের চোখে দেখেছি। 

নুসেইবেহ আরও বলেন, তবে কূটনীতি যখন ব্যর্থ হয়, তার মূল্য কত চড়া হতে পারে তাও আমি দেখেছি। আমাদের প্রতিশ্রুতির সঙ্গে যখন বাস্তব কাজের দূরত্ব বেড়ে যায়, তখন মানুষের আস্থা নষ্ট হয়। আমাদের কাজের সক্ষমতাও কমে যায়।

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব পদের এই দৌড়ে মনোযোগ দিতে লানা নুসেইবেহ বর্তমানে আমিরাত সরকারে তার দায়িত্ব থেকে ছুটিতে রয়েছেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। তার উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়ায় গত ১৬ অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ষষ্ঠ দফার ভোটিং অনুষ্ঠিত হলেও স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) কাছে গ্রহণযোগ্য কোনো একক প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।