News update
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     
  • EU-India Proposed FTA Deal: BD At Risk Of Losing Market     |     

অভিবাসন নীতি নিয়ে বৈঠকে ইইউর মন্ত্রীরা

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2026-09-27, 9:32am

iiu-95cfaf343e8f436078750d3f70c50eb21790479964.jpg




অভিবাসন নীতি আরও কঠোর করার বিষয়ে আলোচনা করতে জার্মানির মিউনিখে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আলোচনায় বসেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রী৷ ইইউর অভ্যন্তরীণ ও অভিবাসনবিষয়ক কমিশনার মাগনুস ব্রুনারও মিউনিখের এই বৈঠকে অংশ নেন৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডটের এক মুখপাত্র মিউনিখের সংবাদমাধ্যম ম্যুনশনার মেরকুরকে জানান, ১৭ জন মন্ত্রী ইউরোপীয় অভিবাসন চুক্তিকে আরও পরিমার্জন করা, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে নজরদারি আরো বাড়ানো এবং ইউরোপ থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে আলোচনা করেন৷

অভিবাসন নীতিতে আনা পরিবরর্তন বাস্তবায়ন করার বিষয়েও আলোচনা করা হয় বলে জানিয়েছেন মাগনুস ব্রুনার৷

জানা গেছে, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও গ্রিস ইউরোপের বাইরে তৃতীয় কোনো দেশে নির্বাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে আলাদাভাবে আলোচনা করে৷

উল্লেখ্য, চলতি বছরের শেষ নাগাদ আফ্রিকা বা এশিয়ার কোনো দেশের সঙ্গে এমন চুক্তির আশা করছে জার্মানি৷