News update
  • 12 fishermen survive after battling for 12 hours at rough sea, 2 still missing     |     
  • UNHCR condoles deaths in the collapse of a Madrasah in RR camp      |     
  • Iran Launches Gulf Attacks as Khamenei Is Buried     |     
  • 16 Bangladeshis Die in Mideast, Russia: Minister     |     
  • Measles: With 2 more suspected deaths; toll reaches 746 in BD     |     

কলাপাড়ায় অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরী কারখানায় অভিযান

error 2026-05-25, 12:10am

illegal-fruit-jelly-and-robot-ice-cream-factory-raided-in-kalapara-af5ddbbb6704712ca34cf067019845d01779646254.jpg

Illegal fruit jelly and robot ice cream factory raided in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রীম তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলম(৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত এগারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও কাউছার হামিদ ও এসি ল্যান্ড ইয়াসীন সাদেক। 

অভিযানে প্রায় ৫ হাজার পিচ ফ্রুট জেলি, রোবো আইসক্রীম ও নকল শিশু খাদ্য তৈরীর কেমিক্যাল জব্দ করা হয়। অবৈধ এ কারখানাটিতে অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে ইয়াসীন সাদেক বলেন, এসব শিশু খাদ্য রাতের আঁধারে তৈরী করে বিভিন্ন গ্রামীন অঞ্চলে সরবরাহ করা হতো। উপজেলার সকল অবৈধ করাখানায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিঁনি। - - গোফরান পলাশ