
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের আমানত ফেরত নিতে পারছেন।
এজন্য গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আবেদন গ্রহণ, যা গতকাল রোববার পর্যন্ত চলে।
বিভিন্ন সমস্যায় জর্জরিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ থেকে আমানত ফেরত নিতে মোট ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়ে।
মোট তিন হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়।