News update
  • BB earns Tk 25,977 crore net profit in FY26; approves six bonuses     |     
  • Sagar-Runi murder: ICT finds link to cultural figure     |     
  • Tk 3,000cr North Bengal agro-refinance fund interest cut rate to 7%     |     
  • Khulna University team shines in worldwide research competition     |     
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     

ডলার নিয়ে কারসাজি করলেই লাইসেন্স বাতিল

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2022-07-29, 8:59am




ডলার বাজারের অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক মাঠে নেমেছে। কোনো ধরনের কারসাজি পাওয়া গেলে কঠিন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, কারসাজি করে ডলারের দাম বাড়িয়ে যেসব এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলো মুনাফা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে টিম মাঠে কাজ করছে। কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলেই লাইসেন্স বাতিল করা হবে।এদিকে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, অনেক শেয়ার ব্যবসায়ী এখন না কি ডলারের ব্যবসায় জড়িত হয়েছেন। ডলার কারসাজিতে যে কোনো ব্যক্তি জড়িত হোক না কেন তাদের শক্ত হাতে ধরা উচিত। বাংলাদেশ ব্যাংক ৯৪ টাকায় ডলার সরবরাহ করবে, আর আপনি ১০৫-১১০ টাকায় বিক্রি করবেন এটা হতে পারে না। এখানে ডিসিপ্লিন আনা দরকার, ডিসিপ্লিনের জায়গাটা শক্ত নেই।
ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে ব্যবসার জন্য মন্তব্য করে তিনি আরও বলেন, এক ডলারে ১০ টাকা লাভের জন্য লাইসেন্স দেওয়া হয়নি। এখন ৯৪ টাকায় ডলার দেবে আর ১০৫-১১০ টাকায় বিক্রি করবে এটা আমরা চাই না। শুধু ব্যাংক না এক্সচেঞ্জ হাউজগুলোও যদি অনিয়ম করে থাকে তাদেরও ধরা উচিত। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করেছি তিনি যেন এটা দেখেন। এখানে ডিসিপ্লিনের জায়গাটাতে আরও শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।