News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি ১৮ সৈনিকের দেহাবশেষ প্রত্যাবর্তন

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-12-01, 8:28pm

dfdsdasdsa-3d398341362a9b951c4c1a7999263a201764599309.jpg




চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলনের পর জাপানে প্রত্যাবর্তন করা হয়েছে।

এ উপলক্ষে জাপানের ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলন কার্য সম্পাদন করে।

বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল এতে সহায়তা প্রদান করে। সার্বিক তত্ত্বাবধান এবং খননকার্যে নেতৃত্ব প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.) বীর প্রতীক।

জাপানি সৈনিকদের দেহাবশেষ উত্তোলন শেষে ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে এবং পরবর্তীতে সৈনিকদের দেহাবশেষ জাপানে প্রেরণ করা হয়।

এর আগে গত বছর জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন করা হয়।