News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

ঢাকার পাসপোর্ট এলাকা পুনর্নির্ধারণ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-02-09, 11:19pm

resize-350x230x0x0-image-211294-1675953156-576d9c8dd2961ad65babbadd8fcd1e351675963175.jpg




ঢাকা এবং এর আশপাশের এলাকার পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ৩০ জানুয়ারি সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট সেবার মান বৃদ্ধি এবং পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা পাসপোর্ট অফিস, কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (বনশ্রী) পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস পাসপোর্ট অফিস এবং সচিবালয় পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র নিম্নরূপভাবে পুননির্ধারণ করা হলো-

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র হলো, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী ও ভাষানটেক।

কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র হলো, শ্যামপুর, কদমতলী, কোতয়ালী, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, কেরাণীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল ও ওয়ারী।

ঢাকা পূর্ব (বনশ্রী) পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র হলো, ডেমরা, যাত্রাবাড়ী, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, রামপুরা, রমনা, মতিঝিল, পল্টন, বাড্ডা, ভাটারা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল।

ঢাকা সেনানিবাস পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র হলো, ঢাকা ক্যান্টনমেন্ট (ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকদের জন্য)।

ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এর পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র হলো, সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউ মার্কেট। তথ্য সূত্র আরটিভি নিউজ।