News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন

দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

বিবিধ 2024-04-26, 9:51pm

kuakata-submarine-cable-landing-station-7195ee524de0558b3f0d672ec13ee1611714146697.jpg

Kuakata submarine cable landing station.



পটুয়াখালী: সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গত এক সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি পাচ্ছে গ্রাহকরা। এ বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহা ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, কুয়কাটা সাবমেরিন ক্যাবলের বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে কাজ করছে বিএসসিপিএলসি। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর ব্যান্ডউইথের পরিমান বাড়িয়ে ঘাটতি পূরনের চেষ্ট চলছে। - গোফরান পলাশ