News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, সতর্কতা জারি

গ্রীণওয়াচ ডেক্স বিপর্যয় 2023-12-03, 8:18am

resize-350x230x0x0-image-250260-1701532719-d27d657f991db59916ffefa9db528b331701569883.jpg




৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। তাৎক্ষণিক ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে দেশটির মিন্দানাও ও এর আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে উঠে।

এর আগে, গত মাসের ১৭ তারিখ দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।