News update
  • New BSEC chairman commits to IPO reform, digitalisation     |     
  • Depositors Forum gives Islami Bank chairman 24 hours to step down     |     
  • Dengue becomes another health emergency amid measles crisis     |     
  • Earthquake with epicentre in Bhutan jolts Bangladesh     |     
  • Revenue Gap, Banking Crisis Threaten FY27 Budget: Experts     |     

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৫

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-06-08, 1:54pm

9b01babf5963d8ad571dc50f7ec89128775320e5d4af73dc-2-24baf16bf76f62b7be8fb14256d4ec4e1780905424.jpg




ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে মোট ১৫ জন নিহত ও ১২৯ জন আহত হয়েছেন। এছাড়া বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দফতরের পরিচালক রদ্রিগো সোসমেনিয়া বলেন, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলটি চারটি প্রদেশ এবং একটি শহর নিয়ে গঠিত। এই অঞ্চলে অন্তত ১২৯ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) জানায়, ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভূত হয়।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। আফটারশকগুলোর মাত্রা ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল।

ফিলিপাইনের ভূকম্পন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সোক্সারগেন-এ অবস্থিত শহরটিতে অভ্যন্তরীণ তীব্রতা স্কেলে ১০-এর মধ্যে ৭ মাত্রার ‘অত্যন্ত শক্তিশালী’ ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপিন্স উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা