News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2025-10-09, 11:45am

t4e5435234-00cb7ba217e36277c0d44eccf4b5d73f1759988704.jpg




মিরসরাই ইকোনমিক জোনসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) সঙ্গে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে পণ্য পরিবহণ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

ইউএনবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেন, মিরসরাইয়ের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। তবে আমরা মিরসরাইকে আলাদাভাবে দেখছি না— সার্বিকভাবে দেশের সব ইকোনমিক জোনের জন্যই একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি ইকোনমিক জোন থেকে যেন সরাসরি ট্রেন লাইন সংযুক্ত থাকে, যাতে পণ্য পরিবহণ সহজ হয়।

শেখ মঈনুদ্দিন আরও বলেন, বর্তমানে ট্রাকে করে পণ্য ট্রেন পর্যন্ত নিয়ে যেতে হয়। আমরা এমন ব্যবস্থা করতে চাই, যাতে মিরসরাইসহ সব ইকোনমিক জোন থেকে সরাসরি ট্রেনে পণ্য বা কনটেইনার তোলা যায়।

এতে সময় ও খরচ দুটোই কমবে, একই সঙ্গে শিল্পকারখানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন শেখ মঈনুদ্দিন।

মিরসরাই ইকোনমিক জোনে ট্রেন ও সড়ক— উভয় সংযোগ থাকবে কিনা জানতে চাইলে শেখ মঈনুদ্দিন বলেন, অবশ্যই থাকবে। আমরা এমন একটি মাস্টার প্ল্যান করছি, যেখানে মিরসরাইসহ দেশের সব ইকোনমিক জোনের সঙ্গে ট্রেন, সড়ক ও বন্দর যোগাযোগ সরাসরি যুক্ত থাকবে। এতে জাতীয় পরিবহণ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, রপ্তানি ও পণ্য পরিবহণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করেন শেখ মঈনুদ্দিন।