News update
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     
  • 80pc tube wells in Chhatak run dry; water crisis acute     |     
  • Advance Eid train ticket sale begins     |     
  • Dhaka’s air quality world’s worst Tuesday with an AQI of 240     |     

সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-12-07, 9:01pm

rwerewqwe-bb1ba1c9514654d03a3b2f3d1e05f2591765119668.jpg




বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় সমিতিটির হাসনাবাদ জোনাল অফিস।

বলা হয়, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার মধ্যে রয়েছে, উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।