News update
  • CCEA approves 3 key proposals on fertiliser, power     |     
  • Cybersecurity more important than “Sindhuk”: Swapan     |     
  • Mbappe fires France into World Cup last 16, Norway advance     |     
  • JS passes Tk 9.38 lakh crore budget for FY27     |     
  • Court ruling blocks Aslam Chowdhury’s MP oath     |     

২০ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-04-24, 11:33pm

dinaajpur-64a47e89299f40b10575353df131e89c1777052025.jpg




দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২০ ঘণ্টা পর আবারও উৎপাদনে ফিরেছে এক নম্বর ইউনিট। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইউনিটটি থেকে উৎপাদন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শেষ করলে আজ পুনরায় এটি সচল করা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

বিদ্যুৎকেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিট আগে থেকেই বন্ধ রয়েছে। ফলে ১ নম্বর ইউনিটটি চালু হওয়া এই মুহূর্তে জাতীয় গ্রিডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার ওপর ভিত্তি করে ২০০৬ সালে এই তাপবিদ্যুৎকেন্দ্রটি গড়ে ওঠে। শুরুতে ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি চালু হলে কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াটে। তবে যান্ত্রিক ত্রুটি ও নানা কারিগরি জটিলতার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ ক্ষমতায় একসঙ্গে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়নি।