News update
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     
  • PM inspects Mongla Port, Sundarbans, proposed economic zone     |     

কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপে করা যাবে ভয়েস ও ভিডিও কল

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-03-08, 6:48pm

fdgdfgftyrtytr-429d8db107a6ae2b1c0483b6151be2421772974104.jpg




জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সনে একটি বৈপ্লবিক ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেও কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে সরাসরি অডিও ও ভিডিও কল করতে পারবে।

ওয়েব ব্যবহারকারীদের জন্য এই 'নেটিভ কলিং' ফিচারটি বর্তমানে বিটা সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। আগে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কল করা সম্ভব ছিল না; কল করতে হলে আলাদা ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। নতুন আপডেটে ওয়ান-টু-ওয়ান চ্যাটে কল করার জন্য সরাসরি একটি বাটন দেখা যাবে।

নিরাপত্তা ও স্ক্রিন শেয়ারিং

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ বা মেটা নিজেই কল শুনতে পারবে না। এছাড়া ভিডিও কলের সময় ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ারিং সুবিধাও পাবেন, যা অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের জন্য উপযোগী।

আসছে গ্রুপ কলিং ও ক্লোজ ফ্রেন্ডস ফিচার

এখন শুধুমাত্র ব্যক্তিগত চ্যাটে কল সুবিধা চালু হলেও খুব শীঘ্রই ব্রাউজার থেকে ৩২ জন পর্যন্ত গ্রুপ কল এবং কল শিডিউল করার সুবিধা যুক্ত হবে। পাশাপাশি ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস আপডেট ফিচারও আসছে, যা ব্যবহারকারীরা তাদের নির্বাচিত পরিচিতির সঙ্গেই বিশেষ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

বর্তমানে বিটা ব্যবহারকারীরা এই ফিচারটি পেতে শুরু করেছেন, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে।