News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-05-12, 7:24pm

img_20250512_192233-63dd7e233400f0699f4415c13395f96a1747056249.jpg




অনেকেই এখন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে অন্য দেশে ছুটছেন। ওই সব দেশে চিকিৎসা খরচ কিছুটা বেশি। এ জন্য তাদের বেশি ডলারের প্রয়োজন হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ( ১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। তবে এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন।

এ বিষয় বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

আরটিভি