News update
  • PM urges vigilance against creating confusion in potics     |     
  • Japanese sweet potato brings new hope to Brahmanbaria farmers     |     
  • Dhaka’s air turns moderate after rain Sunday morning      |     
  • Rajshahi rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     

ইউএনও'র নির্দেশে কুয়াকাটা সৈকতের পঁচা বর্জ্য অপসারণ

বর্জ্য 2026-05-17, 11:58pm

wastes-have-collected-at-kuakata-beach-3cdbade94d5a44271fa8579d314c41ca1779040688.jpg

Wastes have collected at Kuakata beach.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের ভোগান্তি লাঘব ও পরিবেশ দূষণ রোধে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ব্লকে জমে থাকা পঁচা রাবিশ ও দুর্গন্ধযুক্ত বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন ধরে কুয়াকাটা সৈকতের মেরিন ড্রাইভ এলাকার ব্লকে পঁচা বর্জ্য জমে থাকায় স্থানীয় বাসিন্দা  ও পর্যটকরা পথ চলায় চরম ভোগান্তিতে ছিল। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট হচ্ছিল।বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপসারণ কার্যক্রম শুরু করলে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিবেশের উন্নতি হচ্ছে এবং পর্যটকদের চলাচলেও স্বাভাবিকতা ফিরেছে। এ উদ্যোগের জন্য তারা ইউএনও  কাউছার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন মহলের মতে, পর্যটন এলাকার সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে পর্যটন এলাকার ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। - গোফরান পলাশ