News update
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     
  • PM Inaugurates July Mass Uprising Memorial Museum     |     
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

বন্যপ্রানী 2026-05-05, 7:27pm

darash-and-kal-nagini-snake-rescued-in-kalapara-704ee0b4bedc8fd2fa48220ad03815741777987676.jpg

Darash and Kal Nagini snake rescued in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়। 

পরে বেলা এগারটার দিকে সাপ দু'টি চিকিৎসার জন্য উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় সাপ দু'টিকে দেখতে ভীড় জমায় স্থানীয়রা। কালচে বাদামী বর্নের দাঁড়াশ সাপটি সম্পূর্ন নির্বিষ ও  সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্নের কালনাগিনী সাপটি মৃদু বিষধর।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দু'টি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দু'টিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দু'টিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। - গোফরান পলাশ