News update
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     
  • Bailey bridge collapse disrupts direct Dhaka link to Chandpur     |     
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     
  • Police on High Alert Over Possible Bomb Attack Threats     |     

ভুটানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-11, 8:27pm

img_20250511_202508-075630aadba168faa48c1524692b87f31746973630.jpg




মালদ্বীপের বিপক্ষে ড্র করে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। তাই সেমিফাইনালে উঠতে দ্বিতীয় ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে। আর তাই দুর্দান্ত নৈপুণ্যে ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১১ মে) ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা ফয়সাল।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন মুর্শেদ আলী। 

কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন। 

বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। 

এরপর ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন। এতে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

উল্লেখ্য, আগামী ১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।আরটিভি