News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

পরিসংখ্যানে মেক্সিকো থেকে এগিয়ে আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-26, 3:20pm




কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে পরাজয়ে স্নায়ুচাপে আর্জেন্টিনা। সামনে কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল মেক্সিকো। তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে আলবিসেলেস্তেদের।

ফিফা র‍্যাংকিংয়ে মেক্সিকো থেকে ১০ ধাপ এগিয়ে আকাশী-সাদা জার্সিধারীরা। র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা ৩-এ আর মেক্সিকো ১৩-তে রয়েছে। তাই দল হিসেবে মেক্সিকো মোটেই দুর্বল নয়।

আর্জেন্টিনা ১৭ ম্যাচে ১১ জয় আর ৬ ড্রয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে মেক্সিকো ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয়, ৪ ম্যাচে ড্র করে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে কোচ লিওনেল স্কালোনির দল। দুই দলের মোট ৩৫ বারের দেখায় লে আলবিসেলেস্তেরা ১৬ ম্যাচে জয় পেয়েছে আর এল ট্রিরা জিতেছে পাঁচবার। ড্র হয়েছে ১৪ ম্যাচে।

সবশেষ দুই দলের দেখা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে। এই প্রীতি ম্যাচে মেক্সিকানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টাইনরা। হ্যাট্রিক করেন লতারো মার্টিনেজ।

অন্যদিকে বিশ্বমঞ্চের পরিসংখ্যানও মেসিদের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে মেসিদের একবারও হারাতে পারেনি কোচ টাটা মার্তিনোর দল। তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টাইনরা। এখন দেখার বিষয়, মরুর বুকে প্রথম বিশ্বকাপে শেষ পর্যন্ত মেক্সিকানদের বিজয় উল্লাস নাকি মেসিদের স্বস্তির জয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।