News update
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     

লিডস থেকে মিডফিল্ডার ফিলিপসকে চুক্তিবদ্ধ করলো ম্যানসিটি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-07-04, 8:16pm




লিডস এর মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে চুক্তিবদ্ধ করলো ম্যানচেস্টার সিটি। ৪৫ মিলিয়ন পাউন্ডে এই চুক্তি সম্পাদনের খবরটি আজ নিশ্চিত করেছে সিটিজেনরা। 

ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকার জন্য প্রাথমিক ফি ধার্য্য হয়েছে ৪৩ মিলিয়ন পাউন্ড। ভবিষ্যতে বোনাস হিসেবে পাবেন আরো ৩ মিলিয়ন পাউন্ড। ছয় বছরের জন্য পেপ গার্দিওলার দলে চুক্তিবদ্ধ হওয়া ফিলিপ বলেন,‘ ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

 গত মৌসুম শেষে দীর্ঘ দিন মিডফিল্ডে কাটানো ব্রাজিলিয়ান ফার্নান্দিনহো চলে যাবার পর মিডফিল্ডের ওই ঘাটতি পূরনের জন্য ফিলিপসকে বেঁছে নিয়েছেন পেপ গার্দিওলা। মুলত জুনেই ফিলিপসের সঙ্গে একটি আপোষ রফা করে রেখেছিল ম্যানসিটি। এখন শুধু চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে তারা। তথ্য সূত্র বাসস।