News update
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     

মুখ খুললেন ‘লাল কার্ড’ দেখা এনজো ফার্নান্দেজ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-22, 6:25am

enjo-ef62f33d9bb24575bb88c58adb8f7bac1784679900.jpg




বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসি তারকা এনজোকে। ম্যাচের কয়েকদিন পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’

ফাইনালের পর থেকে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে চারদিকে চলছে ষড়যন্ত্র তত্ত্ব। এমন সময়ে এনজোর কথা অনেকেই হয়তো নতুন করে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে। এই দল শেখায় প্রতিযোগিতা মানে শুধু জয় নয়, বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনও হাল না ছাড়া।’

দলের অংশ হতে পারাকে গর্বের উল্লেখ করে এনজো বলেন, ‘যারা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে প্রতিনিধিত্ব করেছে, সেই দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। পাশে থাকার জন্যবাদ জানান সবাইকে।