News update
  • Belgium beats US 4-1 to reach World Cup quarterfinals     |     
  • Merino Sends Spain Through, Ends Ronaldo's World Cup     |     
  • নিম্নচাপ: কলাপাড়া উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত     |     
  • Indices edge up on DSE, CSE but turnover declines on Monday     |     

যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-07, 8:22am

img_20260707_081914-78c1a6a3388803f7e81f6fb5a9a155421783390968.jpg




যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম।

মঙ্গলবার (৭ জুলাই) সেটেল স্টেডিয়ামে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।

ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ম্যাচের ৯ম মিনিটে লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে।

ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরে। যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই ক্যাটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল।

৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন ক্যাটেলারে। প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম।

দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিতে বেলজিয়াম।

ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোল আসে রোমেলু লুকাকুর পা থেকে।  শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে গেল বেলজিয়াম।