News update
  • Migrant deaths climb sharply in 2026, new UN data shows     |     
  • Rainfall on the coast due to the effect of a low pressure     |     
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     
  • Mirza Fakhrul Nominated by BNP for Presidency     |     

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-27, 7:05am

a756a7b61f403761b573d870215c57669e878b5d1f2e81f9-12b8ce39bd0778f02d1df27c58f6fc611782522308.jpg




২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স। উসমান দেম্বেলের চোখ ধাঁধানো হ্যাটট্রিক এবং তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ের গোলে এই বড় জয় পায় ফরাসিরা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো কিলিয়ান এমবাপ্পের দল।

অন্যদিকে, ফ্রান্সের কাছে হারলেও ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে নরওয়েও।

যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি ছিল মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াই। দুই দলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করায় হাইভোল্টেজ এই ম্যাচে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন দুই কোচ।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচের তুলনায় একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন। মাঝমাঠ ও আক্রমণভাগে গতি বাড়াতে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফেরান তিনি। অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে আরও বড় জুয়া খেলেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। তিনি একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন এনে দলের দুই প্রাণভ্রমরা আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে বিশ্রামে রাখেন।

হলান্ড-ওডেগার্ডহীন নরওয়েকে ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই চেপে ধরে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় ফরাসিরা। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। গোলটিতে অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপে।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি ফ্রান্স। ম্যাচের ২০তম মিনিটে উসমান দেম্বেলের আরেকটি চমৎকার গোল ব্যবধান দ্বিগুণ করে (২-০)। তবে নরওয়ে দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ফ্রান্সের দ্বিতীয় গোলের মাত্র ৮১ সেকেন্ড পর থেলোনিয়াস আসগার্ড একটি গোল শোধ করে ব্যবধান ২-১ করেন।

তবে নরওয়ের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ৩২ মিনিটে দেম্বেলে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দেজিরে দুয়ে নরওয়ের জালে আরও একবার বল পাঠালে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় ফ্রান্সের।