News update
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     
  • Trump's Secret Plane Swap Triggers Questions and Confusion     |     

ভোজিনহার মাকে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-18, 1:07am

regtetwrtwe-15f94f6f4e629bab7075439b118247ff1781723236.jpg




বিশ্বকাপের অভিষেক ম্যাচে স্পেনকে একাই রুখে দিয়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। ম্যাচ শেষে আক্ষেপ করে বলেছিলেন, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে খেলা দেখতে নিয়ে আসতে পারেননি তিনি। এরপরই প্রবল আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্র দপ্তর। একজন কর্মকর্তা বলেছেন, ভজিনিয়ার মায়ের ভিসা নিয়ে কাজ করছেন তারা।

ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম‍্যাচ দিয়ে গত সোমবার বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। লক্ষ‍্যে থাকা সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের আটটি শটই ঠেকিয়ে দিয়ে ক‍্যারিবিয়ান দেশটির দারুণ অর্জনের নায়ক ভজিনিয়া। 

পরে তিনিই জানান, ভিসা না থাকায় যুক্তরাষ্ট্রে আসতে পারেননি তার মা। তিনি বলেন, ভিসার জন‍্য যে অর্থ দিতে হয়, সেটা জোগাড় করতে না পারায় উনি এখানে আসতে পারেননি। আমরা যথা সময়ে ওই পরিমাণ অর্থের ব‍্যবস্থা করতে পারিনি, তিনি এখানে থাকলে আমার ভালো লাগত।

ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের ভিসার জন‍্য ১৫ হাজার ডলারের বন্ড দিতে হয় যে ৫০টি দেশের, এর একটি কেপ ভার্দ।

ভজিনিয়ার মন্তব‍্য নিয়ে যুক্তরাষ্ট্রের পরারাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, উনার ভিসার অনুরোধের কোনো রেকর্ড তাদের কাছে নেই। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পরিবারের সদস‍্যদের জন‍্য ওই বন্ড দেওয়ার প্রয়োজন নেই।

একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলেছে, ভজিনিয়ার মায়ের এখন কার্যকর পাসপোর্ট নেই এবং পাসপোর্ট পাওয়ার কাজ চলছে।