News update
  • 7 fake CID members held in Magura kidnapping attempt     |     
  • Flood on Nepal-Tibet Border Kills at Least 95     |     
  • US Suspends Visa Interviews Worldwide for Consular Training     |     
  • Mecca Pact Puts Bangladesh’s Foreign Policy to New Test     |     
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     

এবার ভিসা ছাড়াই ৩৮ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-15, 8:21pm

rgdgdfgdsg-ee0ef6a320cecf7bb29f2fe0dc513bc81760538289.jpg




বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। তিন মাস আগে প্রকাশিত সূচকে দেশের অবস্থান ছিল ৯৪তম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া এখন ৩৮টি দেশে ভ্রমণ করতে পারবেন। জুলাইয়ে প্রকাশিত আগের সূচকে এই সংখ্যা ছিল ৩৯।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন ১৯৩টি দেশে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড, আর পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

এদিকে বড় অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম দেশটি শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে। মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে এখন দেশটির অবস্থান ১২তম।

বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন নিম্নোক্ত ৩৮টি দেশে—

বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, আবার কিছু দেশের ক্ষেত্রে ই-ভিসা নিতে হয়।