News update
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     
  • Sher-e-Bangla was leader of all communities: PM     |     
  • Lightning Strikes Kill 12 Across Bangladesh     |     
  • War Fallout: Urge to Revive Strategic Autonomy of President Zia      |     
  • Trump cancels Pakistan talks trip, says Iran war on hold     |     

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা, সর্বশেষ যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-04-27, 12:47am

7a2fa69360f9c0433ef6586b46c1652d039d6ac8824d01bd-a9f38815efea61d1dfd3510bc3ee0a3f1777229269.jpg




যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনার তদন্ত, দোষীকে আইনের আওতায় আনা এবং মরদেহ বাংলাদেশে পাঠাতে কাজ করে যাচ্ছে সরকার।

রোববার (২৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের বরাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাসমূহের সঙ্গে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে।

ইতোমধ্যে, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে, এই মুহূর্তে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটসমূহ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য প্রাপ্তির জন্য দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস দূতাবাসকে অবহিত করেছে যে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য জানাতে চায়নি। তবে তারা পরবর্তী পদক্ষেপসমূহ সরাসরি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করছে।