News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

পুলিশ পদক প্রদান স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2026-05-10, 9:44am

pilice-663fdd03bccd30c397e51362775cd7251778384694.jpg




আজ রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধনের আগে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম শনিবার রাতে বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি আজ সকালে দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। পদক সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি।’

তবে, পুলিশ সপ্তাহ-২০২৬-এর অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং পদকগুলো পরবর্তীতে প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।