News update
  • Umrah pilgrim from Cumilla killed in Riyadh airport attack     |     
  • Senior Secy to represent Dhaka at 1st BIMSTEC HMs’ meet in Delhi     |     
  • Rooppur Nuclear Power Plant achieves nuclear criticality     |     
  • PM Orders Proper Use of Public Money for National Interest     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     

রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-11-18, 9:40pm

retretertewrtw-28f88c1829749e77835d4d3ece9379931763480455.jpg




রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির এক সভায় অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার কেন্দ্রসহ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্য সব সিদ্ধান্ত ও প্রার্থীদের যোগ্যতা অপরিবর্তিত রয়েছে। শিক্ষার্থীদের সুবিধায় এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও এমসিকিউ পদ্ধতিতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।