News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

শাবিপ্রবিতে গুচ্ছে ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯৪.৬৭ শতাংশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-06-03, 9:17pm

resize-350x230x0x0-image-226037-1685786216-45780408fb8278639f90e80a8f715ac21685805469.jpg




গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ।

শনিবার (৩ জুন) শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মো. মাহবুবুল হাকিম বলেন, শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৭শ’ ১৭ জন এবং অনুপস্থিত ছিল ৩২২ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সার্বিক পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাতায়াত সুবিধায় শিক্ষার্থীদের জন্য ১২টি বাস শহরের মূল পয়েন্ট গুলোতে রাখা হয়। প্রয়োজনে আলাদা ট্রিপেরও ব্যবস্থা করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।