
Vote counting is on in Kalapara.
পটুয়াখালী: দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে পটুয়াখালী-৪ আসনের ভোট গ্রহন। এখন চলছে গননা। সকাল সাড়ে সাতটায় শুরু হয় এ ভোট গ্রহন। একটানা চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
এ আসনে ১১১ টি ভোট কেন্দ্রের মধ্যে কলাপাড়া উপজেলার ৭৪টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। ভোটে ৩ লাখ ৭৩ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলো বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জামায়াত সমর্থিত জোটের ড. জহির উদ্দিন আহমেদ।
নির্বাচন পরবর্তী সহিংসা ঠেকাতে আইনশৃংখলা রক্ষায় মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোষ্টগার্ড, নৌ-বাহিনী, আনসার ব্যাটালিয়নের ৪ টি স্টাইকিং ফোর্স সহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের ২টি টহল টিম। - গোফরান পলাশ