News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

বিএনপিকে সুযোগ দিন - এমন দেশ গড়ব যেখানে মানুষ নিরাপদে ঘুরতে, ব্যবসা করতে ও ঘুমোতে পারবে: তারেক রহমান

নির্বাচন 2026-02-10, 10:48am

img-20260209-wa0125-f29f22a28e8dc5933a949fb848bdcec11770698881.jpg

BNP chairman Tarique Rahman addresssing a street corner meeting at Banani on Monday Feb 9 2026,



বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার ৯ ফেব্রুয়ারি তার দলকে নির্বাচনে সুযোগ দানের আহবান জানিয়ে বলেন, একমাত্র বিএনপিরই একটা প্লান আছে, আছে অভিজ্ঞতা যা কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের পুনর্গঠন করা যাবে।

ঢাকায় বনানীর কামাল আহবান এভিনিউর পূজার মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেশ গড়ায় সফল ঐক্যবদ্ধ প্রয়াসের উল্লেখ করে বলেন, দুনিয়ার বহুদেশ ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে উন্নতি লাভ করেছে। আমরাও তা পারব।

তিনি বলেন বিএনপি পরিকল্পনা নিয়েছে যেন সকল গ্রুপের মানুষকে এড্রেস করা যায়। 

দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় পথসভার মাধ্যমে প্রচারণার আজ দ্বিতীয় এবং শেষ দিন। 

তিনি বলেন নারীরা জনগোষ্ঠীর অর্ধেক। খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। তাদের ইনটারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। ফলে নারী শিক্ষা আজ অনেক দূর এগিয়ে গেছে। এখন দরকার তাদের স্বাবলম্বী করা। 

আমরা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেব। মহিলাদের, বিশেষ করে প্রান্তিক নারীদের আয়ের বিশেষ ব্যবস্থা করব। মহিলাদের আয় বৃদ্ধি পেলেই তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।

একই প্রক্রিয়ায় আমরা কৃষকদের কৃষি কার্ড দেব। যাতে কৃষকরা সহজ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় সুবিধা নিতে পারেন এবং নিজেদের অবস্থার উন্নতি করতে পারে। 

দেশে লক্ষ লক্ষ বেকার যুবক। আমরা সহজ প্রক্রিয়ায় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে তারা দেশে অথবা দেশের বাইরে সহজেই কাজ করতে পারে। বিদেশে যারা যাবে তাদের জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করা হবে যেন তারা জমি বিক্রি করতে বাধ্য না হয়।

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে দেশে এক লাখ স্বাস্থ্য কর্মি প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে যেন তারা মৌলিক স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে পারে।

মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের ধর্মগুরুরা আর্থিক অসচচলতার কারণে মানবেতর জীবন যাপন করেন। বিএনপি তাদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করবে যেন তারা সম্মানজনক জীবন যাপন করতে পারেন।

এলাকাবাসিদের তিনি বলেন আমি, আপনাদেরই সন্তান। এই এলাকার আলো বাতাসে বেড়ে উঠেছি। আমার ভাই, আমাদের সন্তানদের জন্মও এখানে হয়েছে। তারা এখানে বড় হয়েছে। এই মাটির সাথেই আমাদের সম্পর্ক। আপনাদের সন্তান হিসেবে আমি ধানের শীষের পক্ষে আপনাদের পূর্ণ সমর্থন চাই। 

তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন মৃত্যুর ভয় না করে তিনি দেশেই থেকে যান এবং আপনাদের মাঝে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ সালে এই আসন থেকে নির্বাচন করেছেন। আপনারা বেগম জিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এবার আপনারা আমাকেও ভোট দিবেন। 

তিনি মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে বলেন মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। তারপর গত ১৭ বছর নেতাকর্মীরা নির্মম নির্যাতন সহ্য করেছে। জুলাইয়ে আন্দোলনকালে যোদ্ধারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এত রক্ত দিয়ে গঠিত এদেশ, একে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। তাহলেই যোদ্ধাদের রক্তের ঋণ শোধ করা হবে।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা উত্তরের জনতার মেয়র তাবিথ আউয়াল এবং গুলশান বনানী, ক্যান্টনমেন্ট, ভাষানটেক ও বাড্ডা থানার থানা কমিটি ও ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রারম্ভে এই এলাকার মোরগ মার্কার প্রার্থী কাজী এনায়েত উল্লাহ ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। তিনি তার নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানান।