News update
  • Dhaka tops list of world’s most polluted cities     |     
  • People suffer as work on Chandpur road stalled for 18 months     |     
  • Exposure to 6 business groups poses risk to banks: BB Report     |     
  • Iran will be ‘blown off …’ if it intervenes in Hormuz: Trump     |     
  • Old shirt to return as govt finalises new police uniform     |     

নতুন সিদ্ধান্ত: বয়স যত হলে মিলবে জাতীয় পরিচয়পত্র

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-09-09, 6:55pm

fretert-7ea75e2cc83da1d9079c00208c148cb21757422513.jpg




১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন (ইসি), এমনটিই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। এতে আমরা আগাম কিছু তথ্য সংরক্ষণ করতে পারব। আর এনআইডি পাবেন তারা। এছাড়া, ভোটারের বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলেও জানান আখতার আহমেদ।

এই বয়সিদের জন্য এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, অনেক কাজেই তাদের এনআইডি প্রয়োজন হয়। যেমন- যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক হিসাব খুলতে চান বা চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, এসব ছোটখাটো নানা কাজে এনআইডির প্রয়োজন পড়ে।

তিনি আরও বলেন, এনআইডি না থাকায় শিক্ষার্থীরা নানা অসুবিধায় পড়ছে। তাই ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এনআইডি পাবেন। এ জন্য তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এখন থেকে যার বয়স ১৬ বছর হয়েছে, তিনিই নিবন্ধন করতে পারবেন। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। আর ভোটের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।