News update
  • Roundtable hopes 13th Parliament would emerge as a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     
  • Rooppur NPP Unit-1 completes nuclear fuel loading     |     
  • Remittance surges 56.4% to $1.44 billion in 11 days of May     |     

একযুগ পর সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-02-13, 11:22am

etewr3q42-40b663284232670975255fc274bdd5311739424134.jpg




প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ একযুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের সদস্যরা। সকাল ১০টার কিছু আগে কমিশনে আসেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল।  

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত আছেন।

এর আগে ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে জমা দিয়েছিল।