News update
  • PM seeks to make Bangladesh a reliable brand in global livestock market     |     
  • Türk warns of increased risk of atrocity crimes on Palestinians     |     
  • ADB Approves $150m Loan for Water Services in Eight Towns     |     
  • Oil Prices Rise Amid Houthi Attack Claim, Hormuz Fears     |     
  • At Least 30 Killed in Fuel Tanker Fire on Egypt Highway     |     

উপজেলা নির্বাচন ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-05-07, 12:28pm




প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে ৪১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েক প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

শরীফুল ইসলাম আরও বলেন, ৬ থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এদিকে ভোট উপলক্ষে বুধবার ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এবার মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপের ভোটেও সাধারণ ছুটি থাকবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।