News update
  • Dhaka Seeks Ganges Treaty With Guarantee on Water Share     |     
  • Navi Pillay Wins 2026 Nobel Peace Prize     |     
  • Bangladesh Steps Up Anti-Trafficking Efforts, US Says     |     
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     

ঢাকেশ্বরী মন্দিরে জামায়াত নেতাদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-08-09, 10:06am




জামায়াতের নাম-ব্যানার ব্যবহার করে কেউ দুর্বৃত্তপনা করলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হামলা ও লুটপাটের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায় যেন সাহস করে সাদাকে সাদা, কালোকে কালো বলেন। কেউ আমাদের নাম-ব্যানার ব্যবহার করে অপকর্ম করলে তার পাওনা আমরা বুঝিয়ে দেব।’ 

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব বলেন জামায়াতে ইসলামীর আমির। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘খুব পরিষ্কার করে বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামায়াতে ইসলামী বা ছাত্র সংগঠনের সঙ্গে যারা কাজ করে, তারা যদি কোথাও আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করে তাহলে সে একজন দুর্বৃত্ত। কথা দিচ্ছি, আমরা কোনো দুর্বৃত্তকে তো প্রশ্রয় দেব না। এ অপকর্মের জন্য আমরা তার পাওনা বুঝিয়ে দেব।’

সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের একদল নেতা ঢাকেশ্বরীতে যান। ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার রায়সহ নেতারা জামায়াতের আমির শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক কিশোর কুমার রায়, ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক দীপেন চ্যাটার্জি, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল ও জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ আরও অনেকে। এনটিভি নিউজ।