News update
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     
  • 7 crore people to get mobile internet access within 6-12 months     |     
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-06-26, 1:40pm

image-213431-1751800344-25f8a1f9d6f794dd1fb97ac2ada0ffbb1782459634.jpg




পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয়। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডিতে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে তা শেষ হয়।

সকাল থেকেই পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারী থেকে নানা বয়সের মানুষ ভিড় করেন মিছিলে অংশ নিতে। কারও চোখে অশ্রু, কারও বুক চাপড়ানোর দৃশ্যে ফুটে ওঠে কারবালার বেদনার স্মৃতি। সকাল ১০টার কিছু পর হোসেনি দালান থেকে বের হয় এবারের তাজিয়া মিছিল।