News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-03-20, 10:26pm

rewrewrqe-dc6e3fd2c81cc6656ff94ae8bd17ece71742487960.jpg




পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা অ্যাগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনা আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।আরটিভি