News update
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     

পান্থপথে বহুতল ভবনে আগুন

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-01-23, 10:44am

rewrewrwe-c6cc257f43688123dda6c037943796ee1737607469.jpg




রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

১৭ শুক্রাবাদ পশ্চিম পান্থপথ ঠিকানার ভবনটি ১৫ তলা বিশিষ্ট। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ভবনটির ১২ তলার ফ্লোর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটির টিএনটি সার্ভার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।আরটিভি