News update
  • Relatives hold cremations without bodies for Nepal’s missing flood victims     |     
  • Dhaka ranks 13th among cities with worst air quality on Sunday     |     
  • Dhaka South now worst dengue-hit municipality with 39 deaths     |     
  • Putin renew talks with US envoys at the Kremlin to end Ukraine war     |     
  • US strikes 3 Iranian oil tankers saying warships were targeted      |     

পল্টনে ফায়েনাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-06-12, 7:51pm

fhsfhshg-a2233e054d19f3946423ca66818c2b2b1718201247.jpg




রাজধানীর পল্টনে ফায়েনাজ টাওয়ারের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার বিষয়টি জেনেছি আমরা ৬টা ৪৮ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখনো হতাহত ও আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ওই ভবনে হঠাৎ কালো ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আরটিভি