News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

ঘিরে রাখা ভবন থেকে ৬ ককটেল ও বিস্ফোরক উদ্ধার

গ্রীণওয়াচ ডেক্স দূর্ঘটনা 2023-11-14, 9:25am

resize-350x230x0x0-image-247799-1699910051-9f58c0b01077aba40ac66cbdb5be23af1699932340.jpg




ঢাকার নবাবপুর রোডের ঘিরে রাখা বাড়ি থেকে থেকে লাল-কালো স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। পাশাপাশি অভিযান শেষ করেছে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট।

সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে ২২২ নম্বর নবাবপুর রোডের বাড়িটিতে অভিযান চালায় র‍্যাব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব। তবে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

অভিযানের বিষয়ে র‍্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মানাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় এসবের সন্ধান পায় র‍্যাব। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে এসব ককটেল ও বিস্ফোরক দ্রব্য জড়ো করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে, বোমা সন্দেহে সোমবার রাত পৌনে ১২টার দিকে ভবনটি ঘিরে রাখে র‍্যাব। তথ্য সূত্র  আরটিভি নিউজ।